চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

জাতীয় বাংলাদেশ

আরিফুল ইসলাম, তাজাখবর ডেস্ক, চট্টগ্রাম প্রতিনিধি :

মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠান।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে গত ১১ এপ্রিল (শনিবার) বিকেল ৫টায় এ বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবু নাছের মোহাম্মদ ইলিয়াস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল মাহমুদ।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবালের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিকুর রহমান স্বপন, ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক ইকবাল হোসেন এবং লায়ন আলহাজ্ব আব্দুল মান্নান এমজেএফ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নাসিম আক্তার ও আবছার উদ্দিন অলি।

এ বছর জুরি বোর্ডের মনোনয়নে সামাজিক ও পরিবেশবাদী কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি সংগঠন এবং ব্যক্তিগত পর্যায়ে ৪ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) আবু নাছের মোহাম্মদ ইলিয়াস বলেন, মানবাধিকার রক্ষা ও সামাজিক উন্নয়ন শুধু কোনো সংগঠনের একক দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব। তিনি পুরস্কারপ্রাপ্তদের সমাজ পরিবর্তনের আলোকবর্তিকা হিসেবে অভিহিত করেন এবং তাদের কাজ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান বক্তা পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, সমাজ থেকে অপরাধ ও অন্যায় দূর করতে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি এই ধরনের উদ্যোগকে ইতিবাচক পরিবর্তনের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।

বিশেষ অতিথি সফিকুর রহমান স্বপন বলেন, রাজনীতি ও সমাজসেবা একে অপরের পরিপূরক। সবাই নিজ নিজ অবস্থান থেকে মানবিক কাজে এগিয়ে এলে শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব।

অন্যান্য বক্তারা পরিবেশ রক্ষা, আইনি সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সংগঠনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *