চকবাজারে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে নেতৃত্বে আনিসুজ্জামান সাইমন

জাতীয় বাংলাদেশ রাজনীতি
আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক,তাজাখবর ডেস্ক:

ডেঙ্গু ও ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে চট্টগ্রামের চকবাজার এলাকায় জোরদার করা হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম। এই উদ্যোগের নেতৃত্বে রয়েছেন ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আনিসুজ্জামান সাইমন,

যিনি স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সক্রিয় ভূমিকা রেখে প্রশংসা কুড়াচ্ছেন।

“আমাদের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার”—এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের দিকনির্দেশনায় পরিচালিত এ কার্যক্রমে সরাসরি তদারকি করছেন আনিসুজ্জামান সাইমন। তার উদ্যোগে কাতালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, আখারা মন্দির, কাতালগঞ্জ কালী মন্দিরসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং মশা নিধনে ঔষধ ছিটানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুজ্জামান সাইমন নিজে উপস্থিত থেকে বিভিন্ন সড়ক, অলিগলি, ড্রেন ও নর্দমা পরিষ্কারের কাজ তদারকি করছেন। জমে থাকা পানি অপসারণ, আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংসে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তার এই উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।

আনিসুজ্জামান সাইমন বলেন, “চকবাজারকে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও রোগমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।” তিনি এলাকাবাসীকে নিজ নিজ বাসা-বাড়ি পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও জানান, এই কার্যক্রম চলমান থাকবে এবং পর্যায়ক্রমে পুরো ওয়ার্ডজুড়ে বিস্তৃত করা হবে। কোনো এলাকায় মশার উপদ্রব বা অপরিচ্ছন্নতা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সকলকে সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এমন উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে আনিসুজ্জামান সাইমন বলেন, “মানুষের পাশে থেকেই কাজ করতে চাই, এবং একটি সুস্থ-সুন্দর চকবাজার গড়তে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”

যোগাযোগ: ০১৫৫১৮০৯০৪২

চকবাজারে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে নেতৃত্বে আনিসুজ্জামান সাইমন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *