প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি: চাঁচড়ায় অবৈধ মাটি উত্তোলনে সক্রিয় ভূমিদস্যুরা

জাতীয় বাংলাদেশ রাজনীতি
অনুসন্ধান প্রতিবেদন, যশোর প্রতিনিধি:

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরদারি উপেক্ষা করে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।

অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মোঃ সাজীব ও রুসাদ নামে দুই ব্যক্তি, যারা প্রকাশ্যে কৃষিজমি থেকে মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন গভীর রাতেও ২০-২৫টি অবৈধ টলি (মাটিবাহী যান) অবাধে চলাচল করছে। এলাকাবাসীর অভিযোগ—জ্বালানি সংকটের এই সময়ে এসব টলিতে কীভাবে বিপুল পরিমাণ তেল সরবরাহ হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু পেট্রোল পাম্প থেকেই এসব অবৈধ যানবাহনে তেল দেওয়া হচ্ছে।

বর্তমানে ধান মৌসুম সামনে রেখে কৃষকরা তীব্র সেচ সংকটে ভুগছেন। অনেকেই অভিযোগ করেন, তেলের অভাবে জমিতে ঠিকমতো পানি দিতে পারছেন না, অথচ অবৈধ মাটি ব্যবসায়ীদের যানবাহনে অনায়াসে জ্বালানি সরবরাহ করা হচ্ছে।

এলাকাবাসী আরও জানান, অবৈধ মাটি উত্তোলনের কারণে গ্রামীণ সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তায় কাদামাটি জমে থাকায় সামান্য বৃষ্টিতেই চলাচল অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে প্রভাবশালীদের ভয়ে কেউ সরাসরি প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।

অভিযোগ রয়েছে, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এমনকি পূর্বে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন হয়নি।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসাইনকে বিষয়টি জানানো হলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এদিকে স্থানীয়রা অবৈধ মাটি উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় পরিবেশ ও কৃষি খাতে মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন তারা।

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি: চাঁচড়ায় অবৈধ মাটি উত্তোলনে সক্রিয় ভূমিদস্যুর

(চলমান—পরবর্তী অনুসন্ধান প্রতিবেদনের জন্য চোখ রাখুন)

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *