পদ্মা সেতুর ৩৩তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে প্রায় চার হাজার ৯০০ মিটার দৃশ্যমান হয়েছে।

অর্থনীতি আন্তর্জাতিক জাতীয় বাংলাদেশ

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, সোমবার বেলা ১২টায় ৩ ও ৪ নম্বর খুঁটির উপর স্প্যানটি বসানো হয়।

এর ফলে সেতুর ৪ হাজার ৯০০ মিটার দৃশ্যমান হল জানিয়ে তিনি বলেন, “চলতি মাসে ২৫ অক্টোবর ৩৪ তম এবং ৩০ অক্টোবর ৩৫ তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।

যে আটটি স্প্যান রয়েছে তা চলতি বছরের মধ্যেই খুঁটিতে বসানোর টার্গেট নিয়েই কাজ চলছে। এখন স্প্যানও প্রস্তুত তাই খুঁটিতে বসিয়ে দেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।”

মোট ৪২টি পিয়ারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ছয় দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল এই সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। ৩০ হাজার কোটি টাকার সেতুর ওপর দিয়ে একই সঙ্গে ট্রেনও চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় নিজস্ব অর্থায়নে ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়।

মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে চীনের ‘সিনো হাইড্রো করপোরেশন’।

দেশের দীর্ঘতম এই সেতুর নির্মাণকাজ ২০২১ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।

তথ্যঃ বিডিনিউজ২৪

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *