আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে পাঁচলাইশ থানার ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন সিটিজেনস ফোরাম বায়েজিদ বোস্তামী থানার সাধারণ সম্পাদক ও বায়েজিদ থানা বিএনপির প্রভাবশালী সংগঠক মোঃ ইসমাইল।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকা মোঃ ইসমাইল ত্যাগ, সংগ্রাম ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে নিজেকে একজন পরীক্ষিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দুঃসময়ে দলীয় আদর্শে অবিচল থেকে জিয়া আদর্শের একজন সাহসী সৈনিক হিসেবে পরিচিত তিনি। রাজনৈতিক জীবনে একাধিকবার কারা নির্যাতনের শিকার হলেও নীতি-আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।
শিক্ষিত, মানবিক ও কর্মীবান্ধব এই সংগঠক কেবল রাজনীতিতেই নয়, সামাজিক কর্মকাণ্ডেও সমানভাবে সক্রিয়। এলাকার অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের পাশে থেকে তিনি ইতোমধ্যে গড়ে তুলেছেন এক শক্তিশালী জনভিত্তি। তার আন্তরিকতা, সততা ও নেতৃত্বগুণ স্থানীয়দের মাঝে ব্যাপক আস্থা তৈরি করেছে।
বিশেষ করে তরুণ সমাজের কাছে তিনি একজন অনুপ্রেরণার নাম। যুবসমাজকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রম, শিক্ষা ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে তার অবদান প্রশংসিত হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের মতে, পাঁচলাইশ ৩ নং ওয়ার্ডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সেই জায়গায় মোঃ ইসমাইল একজন শক্তিশালী ও সময়োপযোগী প্রার্থী। তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং একটি আধুনিক ও বাসযোগ্য এলাকা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এদিকে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে মোঃ ইসমাইলের প্রার্থীতা ঘিরে পাঁচলাইশ ৩ নং ওয়ার্ডজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ, প্রত্যাশা ও ইতিবাচক আলোচনা। তার সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে ইতোমধ্যেই নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে।