অসুস্থ বৃদ্ধ বাবাকে সড়কে ফেলে গেছেন তার সন্তান, হাসপাতালে ভর্তি করল পুলিশঃ দৈনিক তাজা খবর।

অসুস্থ বৃদ্ধ বাবাকে সড়কে ফেলে গেছেন তার সন্তান, হাসপাতালে ভর্তি করল পুলিশ

জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

অসুস্থ বৃদ্ধ বাবাকে সড়কে ফেলে গেছেন তার সন্তান, হাসপাতালে ভর্তি করল পুলিশঃ দৈনিক তাজা খবর।

গভীর রাতে বাগেরহাটের চিতলমারী উপজেলার একটি সড়কে অসুস্থ এক বৃদ্ধ বাবাকে ফেলে গেছেন তার সন্তান। পরে উপজেলার হিজলা ইউনিয়নের আমবাড়ি-বাবুগঞ্জ বাজার সড়ক থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

বৃদ্ধর নাম মো. আজিজুল (৯০)। সাতক্ষীরার জীবননরের হালদা গ্রামে তার বাড়ি।

চিতলমারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, গভীর রাতের কোনো এক সময় বৃদ্ধ আজিজুলকে হিজলা ইউনিয়নের আমবাড়ি-বাবুগঞ্জ বাজার সড়কের পাশে ফেলে রেখে যান তার সন্তান আবুল। সোমবার সকাল ৭টার দিকে সড়কের পাশে বিবস্ত্র অবস্থায় ওই বৃদ্ধকে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধকে পুলিশ উদ্ধার করে প্রয়োজনীয় শীতের জামা-কাপড় পরিয়ে চিতলমারী উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। তার শারীরিক অবস্থা এতাটাই খারাপ যে সে নিজের নাম, ফেলে যাওয়া ছেলের নাম ও সাতক্ষীরার জীবননরের হালদা গ্রামের নাম ছাড়া কিছুই স্বরণ করতে পারছেন না।

সার্বিকভাবে চিতলমালী থানা পুলিশ বৃদ্ধের খোঁজখবর রাখছে। তার সন্তান আবুল কোথায় থাকে, কী করে, তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সমাজ সেবা অফিসের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

অসুস্থ বৃদ্ধ বাবাকে সড়কে ফেলে গেছেন তার সন্তান, হাসপাতালে ভর্তি করল পুলিশঃ দৈনিক তাজা খবর।

তথ্যসূত্রঃ /ইন্টারনেট

Spread the love