দুঃসময়ের পরীক্ষিত কর্মী রাজু, এবার জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা

জাতীয় বাংলাদেশ রাজনীতি
সীতাকুন্ড প্রতিনিধি,স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান রাজু আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জঙ্গল সলিমপুর ইউনিয়ন থেকে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

জনগণের সমর্থন পেলে তিনি নির্বাচনে অংশ নিয়ে এলাকার একজন সেবক হিসেবে কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকা রাজু নিজেকে জিয়া আদর্শে বিশ্বাসী একজন ত্যাগী কর্মী হিসেবে পরিচয় দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও দুঃসময়ে তিনি বিএনপির একজন নির্যাতিত ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করে গেছেন এবং দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এ বিষয়ে দৈনিক তাজাখবর-কে মিজানুর রহমান রাজু বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেন, তাহলে এলাকার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দেব।”

এলাকাবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ, সুখে-দুঃখে পাশে থাকা এবং দলীয় আদর্শে অবিচল থাকার কারণে ইতোমধ্যে তিনি স্থানীয়দের মাঝে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে সক্রিয় ও পরীক্ষিত নেতাদের অংশগ্রহণ আসন্ন নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে।

দুঃসময়ের পরীক্ষিত কর্মী রাজু, এবার জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *