রোজায় বুকে জ্বালাপোড়া? জেনে নিন করণীয়

জাতীয় বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:৪২, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

রোজা রাখার সময় গ্যাস্ট্রিক বা বুক জ্বালাপোড়ার সমস্যা অনেকেরই হয়। বিশেষ করে অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত ভাজাপোড়া ও তৈলাক্ত খাবার খাওয়ার ফলে এ সমস্যা বেড়ে যায়।

এ বিষয়ে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল–এর পরিপাকতন্ত্র ও লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফারুক আহমেদ জানান, রোজার শেষ বিকালে অনেকের বমি বমি ভাব হয়। সারাদিন অনাহারে থাকার কারণে পাকস্থলীতে জমে থাকা অতিরিক্ত অ্যাসিডই এর মূল কারণ। সাধারণত এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সতর্কতা জরুরি।

কেন হয় বুক জ্বালাপোড়া?

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বুক জ্বালাপোড়াকে বলা হয় রিফ্লাক্স সিনড্রোম (Reflux Syndrome)।

যদি এই সমস্যা দৈনন্দিন কাজ ব্যাহত করে, তখন তাকে বলা হয় রিফ্লাক্স ডিজিজ (GERD)।

সাধারণ উপসর্গ:

বুক জ্বালা বা বুকে ব্যথা

মুখে টক স্বাদ বা পানি আসা

বমি বমি ভাব

অনেক সময় হৃদরোগের ব্যথার সঙ্গে মিল থাকায় ভীতি সৃষ্টি

রোজায় বুক জ্বালাপোড়া রোধে করণীয়

🔹 একবারে বেশি খাবেন না — অল্প করে ধীরে ধীরে খান।

🔹 অতিরিক্ত ভাজাপোড়া ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন।

🔹 খাবারের সঙ্গে সঙ্গে পানি পান করবেন না — ২০–৩০ মিনিট পর পানি পান করুন।

🔹 খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না — অন্তত ২ ঘণ্টা বিরতি রাখুন।

🔹 প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ওমিপ্রাজল জাতীয় ওষুধ (যেমন: নেক্সিয়াম MUPS) সেবন করা যেতে পারে।

কখন চিকিৎসকের কাছে যাবেন?

নিয়মিত বুক ব্যথা হলে

ওজন কমে গেলে

খাবার গিলতে কষ্ট হলে

দীর্ঘদিন সমস্যা থাকলে

বিশেষজ্ঞদের মতে, চিকিৎসার চেয়ে প্রতিরোধই বেশি গুরুত্বপূর্ণ। তাই রমজানে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়ম মেনে চললেই গ্যাস্ট্রিক ও বুক জ্বালাপোড়া থেকে সহজেই মুক্ত থাকা সম্ভব।

রোজায় বুকে জ্বালাপোড়া? জেনে নিন করণীয়

সূত্র: ডক্টর টিভি

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *