আলমগীর ঠাকুর,র কড়া নির্দেশনা: সন্দ্বীপের হাট-বাজারে যানজট নিরসনে জরুরি পদক্ষেপের আহ্বান

জাতীয় বাংলাদেশ রাজনীতি
দৈনিক তাজাখবর ডেস্ক,সন্দ্বীপ প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বিভিন্ন হাট-বাজারে অস্বাভাবিক যানজটের সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ক্রেতাদের উপচে পড়া ভিড়, অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল এবং অপরিকল্পিত পার্কিংয়ের কারণে বাজারগুলোতে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।

এ অবস্থায় সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আলমগীর হোসাইন ঠাকুর এক জরুরি নির্দেশনা জারি করে হাট-বাজার সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

নির্দেশনায় তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে মানুষের কেনাকাটার চাপ বহুগুণে বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাজার ব্যবস্থাপনায় যথাযথ পরিকল্পনা ও তদারকির অভাবে যানজট দিন দিন তীব্র আকার ধারণ করছে। ফলে নারী, শিশু ও বৃদ্ধসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।

তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি হাট-বাজারে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ দিতে হবে, যাতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, সুশৃঙ্খল পার্কিং নিশ্চিত করা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল বজায় রাখা যায়। পাশাপাশি বাজারের প্রবেশ ও বের হওয়ার পথগুলো খোলা রাখা এবং অপ্রয়োজনীয় যানবাহন প্রবেশ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তিনি।

মোঃ আলমগীর হোসাইন ঠাকুর আরও বলেন, “এটি শুধু একটি প্রশাসনিক বিষয় নয়, এটি জনসেবার অংশ। সাধারণ মানুষের কষ্ট লাঘবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অবহেলা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”

সংশ্লিষ্ট সচেতন মহল মনে করছে, এই নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করা গেলে ঈদকে ঘিরে সৃষ্টি হওয়া জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে।

 আলমগীর ঠাকুর,র কড়া নির্দেশনা: সন্দ্বীপের হাট-বাজারে যানজট নিরসনে জরুরি পদক্ষেপের আহ্বান

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *