আমিরাতে চাঁদ দেখা: ২০ মার্চ ঈদুল ফিতরের সম্ভাবনা

জাতীয় ধর্ম বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশ: ১৭ মার্চ ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের আকাশে রমজানের শেষ পর্যায়ের চাঁদ দেখা গেছে। এর ফলে চলতি বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা জোরালো হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে রাজধানী আবুধাবিসহ দেশের বিভিন্ন এলাকায় চাঁদটি দেখা যায়। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সদস্য তামিম আল তামিমি হিজরি ১৪৪৭ সালের রমজানের ২৮তম দিনে ভোর ৬টার দিকে চাঁদের ছবি ধারণ করেন বলে জানিয়েছে Gulf News।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, এ বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। সেই হিসেবে ২০ মার্চই শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে।

অন্যদিকে, সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৮ মার্চ নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা কম। ফলে তার পরদিন থেকে নতুন চন্দ্রমাস শুরু হওয়ার সম্ভাবনাও কম বলে ধারণা করা হচ্ছে।

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই ঈদের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আমিরাতে চাঁদ দেখা: ২০ মার্চ ঈদুল ফিতরের সম্ভাবনা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *