চট্টগ্রাম উত্তর জেলায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের ১৪ সদস্যের আংশিক কমিটি গঠন

জাতীয় বাংলাদেশ
আরিফুল ইসলাম,দৈনিক তাজখবর ডেস্ক | চট্টগ্রাম

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম উত্তর জেলার ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার লক্ষ্যে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন এই কমিটি ঘোষণার মাধ্যমে চট্টগ্রাম উত্তর জেলায় পেশাজীবী সমাজকে ঐক্যবদ্ধ করে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি পদে মনোনীত হয়েছেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ আমজাদ হোসেন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এ এম মোশারফ হোসেন ভুঁইয়া। সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন খোরশেদুল আলম তালুকদার, এডভোকেট বদরুদ্দোজা এবং কামরুল হাসান আজাদ, মোঃ ওয়াসিম ।

কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাঃ মোঃ আলফাজ উদ্দিন মারুফ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আকতার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অহিদুল আলম।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কফিলউদ্দিন বাবু এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রকিবুল আলম। তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফজলুল করিম, প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাদ্দাম হোসেন এবং মহিলা সম্পাদিকা হিসেবে মনোনীত হয়েছেন নেভী আক্তার।

জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মোঃ আরিফুল ইসলাম জিয়া এবং সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন গত ১ মার্চ ২০২৬ তারিখে এই আংশিক কমিটির অনুমোদন প্রদান করেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, দেশের পেশাজীবী সমাজকে সংগঠিত করে গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চট্টগ্রাম উত্তর জেলায় সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।

তারা আরও বলেন, পেশাজীবী সমাজ দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই লক্ষ্যকে সামনে রেখে চট্টগ্রাম উত্তর জেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সংগঠনের কার্যক্রমকে আরও সম্প্রসারণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই আংশিক কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম দ্রুত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। নতুন এই কমিটির মাধ্যমে চট্টগ্রাম উত্তর জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

চট্টগ্রাম উত্তর জেলায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের ১৪ সদস্যের আংশিক কমিটি গঠন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *