ঈদকে সামনে রেখে অসহায়দের পাশে ফজলুল কাদের, খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি এমপি আবু সুফিয়ান

জাতীয় বাংলাদেশ
আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রামে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ফজলুল কাদের এর উদ্যোগে শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৪টায় নগরীর ২ নং গেইট মসজিদ গলিতে এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আবু সুফিয়ান। তিনি বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ভিজুয়্যাল নিটওয়্যার লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল কাদের।

এ সময় আরও উপস্থিত ছিলেন আহম্মদ নুর ফয়সাল, এমডি, ভিজুয়্যাল নিটওয়্যার লিমিটেড; আহম্মদ নুর ফাহাদ, এমডি, কাদের ট্রেডিং; মুহাম্মদ মাহাবু, আহ্বায়ক কমিটির সদস্য, ১৫নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপি; মুহাম্মদ মামুন; মুহাম্মদ জাহেদ চৌধুরী, সভাপতি, বিএনপি ইউনিট কমিটি “ক”; আব্দুল আজিজ মুন্না, সদস্য সচিব, বিএনপি ইউনিট কমিটি “ক”; আব্দুস সবুর রাজু, ফয়সাল হোসেন, নুর নবি, আব্দুল করিম, সুজন; হেলাল উদ্দিন কুসুম, আহ্বায়ক, নির্মাণ শ্রমিক দল পাঁচলাইশ থানা; সাজ্জাদ, যুগ্ম আহ্বায়ক, ১৫নং বাগমনিরাম ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী মুহাম্মদ নাজমুল হাসান, আহ্বায়ক সদস্য, ১৫নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপি।

অনুষ্ঠানে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপলক্ষে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ঈদকে সামনে রেখে অসহায়দের পাশে ফজলুল কাদের, খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি এমপি আবু সুফিয়ান

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *