বিএনপি কেয়ামত পর্যন্ত কর্মপরিকল্পনার মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবে — ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

জাতীয় বাংলাদেশ
আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে ৮ নং শুলকবহর ওয়ার্ডে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে।

৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের উদ্যোগে বৃহস্পতিবার রাতে বাদুরতলা এলাকায় এ সেহরি সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, বিএনপি তার আদর্শ, কর্মসূচি ও কর্মপরিকল্পনার মাধ্যমে কেয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। তিনি অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচারী সরকার দেশের জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। দিনের ভোট রাতে, আর রাতের ভোট দিনে ডাকাতির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। কিন্তু দেশের সাধারণ মানুষ সবসময় বিএনপির পাশে ছিল এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফলশ্রুতিতে ৫ আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের মাধ্যমে স্বৈরাচারী শক্তি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বিএনপির নেতাকর্মীরা সবসময় জনগণের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাজ করে যাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান বেলালের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন জিসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম চৌধুরী, বিএনপি নেতা জয়নাল আবেদীন নুরু, ৮ নং শুলকবহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহির উদ্দিন মো. শাহজাহান বাবুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেল, আরেফিন গ্রুপের চেয়ারম্যান ইনাম হোসাইন, বিএনপি নেতা খোরশেদ আলম, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিদোয়ান হোসেন জনি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরমান রনি, যুবদলের সাবেক সদস্য আমজাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন জাবেদ জুবায়ের, মো. রেজাউল, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আনিস, ৮ নং শুলকবহর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মেহেদী, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন রনি, রুবেল, নাছির, আনোয়ার, এমরান, রকি, ইফতেখার, ইমরান, মাসুম, নাবিল, রামিন, নিরব, ইমন, ফয়েজ, আমির, রাইয়ান, মাহিরসহ আরও অনেকে।

কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষকে সেহরি সামগ্রী বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

বিএনপি কেয়ামত পর্যন্ত কর্মপরিকল্পনার মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবে — ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *