দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
গুপ্তছড়া বাজারের সালাউদ্দিন টেলিকমের প্রতারণা ও অনুদানের টাকা আত্মসাতের অভিযোগঃ দৈনিক তাজা খবর।
গুপ্তছড়া বাজারের সালাউদ্দিন টেলিকম কর্তৃক প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের তথ্য ফাঁস!
মাননীয় জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দকৃত বিশেষ অনুদানের টাকা আত্মসাতের ব্যাপক অভিযোগ উঠেছে গুপ্তছড়া বাজারের সালাউদ্দিন টেলিকমের বিরুদ্ধে।
সম্প্রতি সারাদেশের ন্যায় সন্দ্বীপেও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা মোবাইল ব্যাংকিং “নগদ একাউন্টের মাধ্যমে” সরকারি অনুদান পাওয়া শুরু হইছে, যার পরিমাণ জনপ্রতি ন্যুনতম ৯০০ টাকা। কিন্তু জানা যায় একই বাজারের সোহেল সওঃ গত ২৮/৬/২১ ইং তারিখে সরকারিভাবে প্রেরিত ওনার দুই সন্তানের টাকা উত্তোলন করার জন্য সালাউদ্দিন টেলিকমের স্বত্বাধিকারী সালাউদ্দিনের নিকট যায়।সালাউদ্দিন তাকে ৯০০ টাকা আসছে বলে ৯০০ টাকা প্রদান করে। সোহেল সওঃ বাড়িতে গিয়ে ৯০০ টাকা পাওয়ার কথা বললে ওনার ওয়াইফ ১৮০০ টাকা প্রাপ্তির ম্যাসেজের কথা বলে। পরবর্তীতে ওনারা ম্যাসেজ চেক করতে গেলে প্রাপ্তি ও উত্তোলনের উভয় ধরণের ম্যাসেজ ডিলিট দেখতে পায়, সোহেল সওঃ পূনরায় সালাউদ্দিনকে বিষয়টা অবগত করলে সালাউদ্দিন অস্বীকার করে ৯০০ টাকা আসছে বলে চালিয়ে দেয়, সোহেল সওঃ কোন উপায় না দেখে একই বাজারের জনৈক বিকাশ ব্যবসায়ীকে অবগত করে।ওই বিকাশ ব্যবসায়ী সোহেল সওঃ এর নাম্বারের নগদ একাউন্টের স্টেটমেন্ট দেখে জানতে পারেন ২৮ তারিখেই সালাউদ্দিনের নগদ একাউন্টে একসাথে ১৮০০ টাকা উত্তোলনের তথ্যচিত্র। সহেল সওঃ পূনরায় সালাউদ্দিন কে এই তথ্য উপস্থাপন করলে সালাউদ্দিন কোন উপায়ন্তর না দেখে বাকি ৯০০ টাকা ফেরত দেয়।
একই ভাবে সে বাজারের মানিক টেইলার্সের ১০০০ টাকা, মোঃ আলী হাজী বাড়ির আলমগীরের ৯০০ টাকা, বাজারের পার্শ্ববর্তী হিন্দু বাড়ির বিপ্লবের ৪৫০ টাকা এবং বাদলের ১০০০ টাকা আত্মসাৎ করে।ভুক্তভোগীরা উপযুক্ত প্রমাণ হিসেবে স্টেটমেন্ট শো করলে সালাউদ্দিন তাদের কাছে মাপ চেয়ে কাউকে না বলার অনুরোধ করে আত্মসাৎকৃত টাকা ফেরত দেয়, এভাবে কতজনের টাকা যে সে আত্মসাৎ করেছে তার কোন হিসাব নাই, যারাএই অনুদানের টাকা সালাউদ্দিন টেলিকম থেকে উত্তোলন করেছেন সবাই যদি নগদ একাউন্টের স্টেটমেন্ট চেক করেন উপযুক্ত প্রমাণ পেয়ে যাবেন।
এই ব্যাপারে গুপ্তছড়া বাজারের সালাউদ্দিন টেলিকমের মালিক জনাব সালাউদ্দিন কে জিজ্ঞাসা করিলে উনি বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন।
ভুক্তভোগীগণ প্রশাসনের কাছ থেকে এই অভিনব প্রতারণার বিষয়ে কঠিন বিচার কামনা করছেন।