ডান্ডি আসক্ত পথশিশুদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

জাতীয় বাংলাদেশ
আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:

চট্টগ্রাম মহানগরীতে ডান্ডি (আঠা) আসক্ত পথশিশুদের পুনর্বাসনে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে এক মতবিনিময় সভায়।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এবং সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের সহযোগিতায় “ডান্ডি গামে আসক্ত পথশিশুদের পুনর্বাসনে করণীয়” শীর্ষক এই সভা বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টায় মুরাদপুরস্থ চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজি চৌধুরী, আইটি সম্পাদক আর্কিটেক্ট আসিবুর রহমান এবং সিআইডি ইন্সপেক্টর শেখ মোহাম্মদ মাহমুদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে রেলওয়ে স্টেশন ও ফুটপাতে বসবাসরত পথশিশুদের মধ্যে ডান্ডি আসক্তি একটি ভয়াবহ সামাজিক সমস্যায় রূপ নিয়েছে। এই শিশুদের সুরক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং কার্যকর বাস্তবায়ন।

বক্তারা আরও উল্লেখ করেন, শুধুমাত্র সরকারি উদ্যোগ যথেষ্ট নয়—পাশাপাশি বেসরকারি সংস্থা, মানবাধিকার সংগঠন এবং সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাহলেই এই ঝুঁকিপূর্ণ শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব।

সভা শেষে পথশিশুদের পুনর্বাসনে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ডান্ডি আসক্ত পথশিশুদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *