চট্টগ্রাম মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে শিরিন জাহান শিরিনকে চান নেতাকর্মীরা

জাতীয় বাংলাদেশ রাজনীতি

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন চট্টগ্রাম মহানগর নেত্রী শিরিন জাহান শিরিন।

দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে চট্টগ্রামের মহিলা সংরক্ষিত আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ড, সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ এবং নারীদের রাজনৈতিকভাবে সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন শিরিন জাহান শিরিন। মহানগর রাজনীতিতে তার ধারাবাহিক উপস্থিতি, তৃণমূল পর্যায়ের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ তাকে সম্ভাব্য নারী নেতৃত্ব হিসেবে সামনে এনেছে।

দলীয় নেতাকর্মীরা মনে করেন, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি মহিলা সংরক্ষিত আসনে কার্যকর প্রতিনিধি হতে পারবেন। তাদের মতে, পরীক্ষিত ও পরিশ্রমী নারী নেত্রীদের মূল্যায়ন করলে দল যেমন শক্তিশালী হবে, তেমনি জাতীয় সংসদে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, চট্টগ্রাম মহানগরে নারী রাজনীতিকে আরও গতিশীল করতে শিরিন জাহান শিরিনের মতো অভিজ্ঞ নেত্রীকে সংসদে পাঠানো সময়ের দাবি হয়ে উঠেছে।

এ বিষয়ে শিরিন জাহান শিরিন দৈনিক তাজাখবরকে বলেন,

“দল যদি আমাকে যোগ্য মনে করে দায়িত্ব দেয়, তাহলে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো। দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত।”

দলীয় সূত্র জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে সবসময় গুরুত্ব দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আগামী নির্বাচনে যোগ্য ও সক্রিয় নারী নেতৃত্বকে সামনে আনার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাংগঠনিক দক্ষতা, সামাজিক সম্পৃক্ততা ও নেতৃত্বগুণের কারণে চট্টগ্রামের মহিলা সংরক্ষিত আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে শিরিন জাহান শিরিনের নাম এখন আলোচনায় রয়েছে।

চট্টগ্রাম মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে শিরিন জাহান শিরিনকে চান নেতাকর্মীরা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *