আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মানবাধিকার সংগঠন SAARC Human Rights Foundation সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা দিতে ঘোষণা করেছে “Social Award 2026”।
সংগঠনটির উদ্যোগে সমাজসেবা, মানবাধিকার রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, মানবকল্যাণ ও সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সংগঠন ও ব্যক্তিদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
আগামী ১১ এপ্রিল ২০২৬ (শনিবার) বিকেল ৫টা চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্র Chattogram District Shilpakala Academy মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে সার্কভুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের কল্যাণে কাজ করা ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক উদ্যোগ ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানসমূহ আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া
নির্ধারিত আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে
সামাজিক ও উন্নয়নমূলক কাজের সংক্ষিপ্ত বিবরণ সংযুক্ত করতে হবে
নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে
আবেদন জমাদানের শেষ তারিখ ও বিস্তারিত তথ্য আয়োজকদের ঘোষিত নির্দেশনা অনুযায়ী জানা যাবে।
সমাজ পরিবর্তনে কাজ করা মানুষদের উৎসাহিত করতেই এই সম্মাননা আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।