প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি: শক্তিশালী ও দূরদর্শী মন্ত্রিসভা গঠনের আহ্বান

জাতীয় বাংলাদেশ রাজনীতি
আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক,১৭ই ফেব্রুয়ারী ২০২৬

লেখক :অ্যাডভোকেট মোয়াহেদুল মাওলা এফসিএ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান–এর উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন অ্যাডভোকেট মোয়াহেদুল মাওলা, এফসিএ।

চিঠিতে তিনি প্রধানমন্ত্রী ও নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে দেশ পরিচালনায় বলিষ্ঠ, প্রজ্ঞাসম্পন্ন ও জনমুখী নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ বিজয় অর্জন করে জনগণের স্পষ্ট ম্যান্ডেট পেয়েছে। এই বিজয়ের মধ্য দিয়ে জনগণ দেশের ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে অর্পণ করেছে বলে তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে অ্যাডভোকেট মোয়াহেদুল মাওলা বলেন, দেশের জনগণ ছাড়াও আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিবেশী রাষ্ট্রসমূহ নতুন সরকারের নেতৃত্বের দিকে গভীরভাবে তাকিয়ে আছে। তাই কার্যকর ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা এখন সময়ের দাবি। “আপনি সফল হলে দেশ এগিয়ে যাবে, ব্যর্থ হলে জাতি দিকহারা হবে”—চিঠিতে এমন মন্তব্যও উঠে আসে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শুধু সরকারপ্রধান নন; তিনি এমন একটি ঐতিহাসিক পরিবারের উত্তরসূরি, যাদের আত্মত্যাগ দেশের রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করে। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় জাতীয় সংকট উত্তরণে দায়িত্বশীল ও সাহসী সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তিনি।

খোলা চিঠিতে মন্ত্রিসভা গঠনের প্রসঙ্গও গুরুত্ব পায়। অ্যাডভোকেট মোয়াহেদুল মাওলা আশা প্রকাশ করেন, সংসদ সদস্যদের শপথের পর যে মন্ত্রিসভা গঠন করা হবে, সেখানে দক্ষতা, সততা ও জনস্বার্থকে প্রাধান্য দেওয়া হবে। যোগ্য, সৎ ও অভিজ্ঞ ব্যক্তিদের দায়িত্ব দিলে সরকার টেকসই উন্নয়ন ও সুশাসনের ভিত্তি স্থাপন করতে পারবে বলেও মত দেন তিনি।

দেশের একজন ‘খেটে খাওয়া মানুষ’ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কে নিজের প্রত্যাশা ধারাবাহিকভাবে খোলা চিঠির মাধ্যমে তুলে ধরবেন বলেও জানান অ্যাডভোকেট মোয়াহেদুল মাওলা।

প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি: শক্তিশালী ও দূরদর্শী মন্ত্রিসভা গঠনের আহ্বান

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *