নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমানকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা এস কে খোদা তোতন

জাতীয় বাংলাদেশ রাজনীতি
আরিফুল ইসলাম, চট্টগ্রাম,নিজস্ব প্রতিবেদক:

নবনির্বাচিত সংসদ সদস্য জনাব সাঈদ আল নোমানকে আন্তরিক অভিনন্দন ও অফুরন্ত শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির প্রভাবশালী নেতা এস কে খোদা তোতন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, জনতার আস্থা, দীর্ঘদিনের ত্যাগ-সংগ্রাম ও সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলেই এ বিজয় অর্জিত হয়েছে।

এস কে খোদা তোতন উল্লেখ করেন, এই বিজয় কেবল একজন প্রার্থীর নয়—এটি গণমানুষের অধিকার, আশা ও প্রত্যাশার বিজয়। তৃণমূল নেতাকর্মীদের নিরলস পরিশ্রম এবং জনগণের সক্রিয় সমর্থনই এই সাফল্যের মূল শক্তি বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সাঈদ আল নোমানের নেতৃত্বে এলাকায় উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার রক্ষায় দৃশ্যমান অগ্রগতি আসবে বলে তিনি আশাবাদী।

শেষে তিনি নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্থতা, দীর্ঘায়ু ও জনকল্যাণে অবিচল থাকার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমানকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা এস কে খোদা তোতন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *