সন্দ্বীপে ডিজিটাল যাতায়াতের নতুন দিগন্ত: কে এই উদ্যোক্তা, যিনি চালু করলেন ‘Go Sandwip’ অ্যাপ?

জাতীয় বাংলাদেশ
আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:

সন্দ্বীপবাসীর যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে চালু হয়েছে নতুন মোবাইল অ্যাপ ‘Go Sandwip’। প্রযুক্তিনির্ভর এই সেবার মাধ্যমে এখন থেকে মাত্র এক ক্লিকেই রাইড পাওয়া যাবে,

ফলে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষার ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এই উদ্যোগের পেছনে রয়েছেন সন্দ্বীপেরই এক মেধাবী ও উদ্যোগী সন্তান, মোঃ মোয়াহেদুল মাওলা রুভেল। তিনি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও আইনজীবী। দেশের অন্যতম পেশাগত প্রতিষ্ঠান ICAB থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) হিসেবে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি তিনি আইনে স্নাতক ডিগ্রি অর্জন করে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি লাভ করেন এবং হাইকোর্ট ডিভিশনে প্র্যাকটিসের অনুমতিও পেয়েছেন।

কর্মজীবনে তিনি আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠান KPMG International Bangladesh (Rahman Rahman Huq)-এ অডিট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিশ্বব্যাংক, ADB ও JICA–সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে তিনি নিজের প্রতিষ্ঠিত “মাওলা মোহাম্মদ এন্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (MMC)”-এর মাধ্যমে দীর্ঘদিন ধরে পেশাগত সেবা দিয়ে আসছেন।

শুধু পেশাগত জীবনেই নয়, জ্ঞানচর্চা ও শিক্ষাক্ষেত্রেও তিনি সক্রিয়। আয়কর ও হিসাববিজ্ঞান বিষয়ক বিভিন্ন গবেষণাধর্মী গ্রন্থ রচনা করেছেন এবং “The Taxman” নামে একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে কর ও অ্যাকাউন্টিং বিষয়ে নিয়মিত জ্ঞানভিত্তিক আলোচনা করে থাকেন। এছাড়া তার প্রতিষ্ঠিত মাওলা মোহাম্মদ ফাউন্ডেশন-এর মাধ্যমে তরুণদের অ্যাকাউন্টিং ও ট্যাক্স বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

প্রযুক্তির মাধ্যমে নিজ জন্মভূমি সন্দ্বীপের মানুষের সেবা করার লক্ষ্যেই তিনি চালু করেছেন ‘Go Sandwip’ অ্যাপ। স্থানীয়দের মতে, এই উদ্যোগ সন্দ্বীপের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক করার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগও তৈরি করবে।
📲 অ্যাপ ডাউনলোড লিংক:
https://jogajogsandwip.com/apps/Go-Sandwip.apk⁠�
🚖 ড্রাইভার হিসেবে জয়েন করতে:
https://jogajogsandwip.com/apps/Go-Sandwip-Driver.apk⁠�

সন্দ্বীপে ডিজিটাল যাতায়াতের নতুন দিগন্ত: কে এই উদ্যোক্তা, যিনি চালু করলেন ‘Go Sandwip’ অ্যাপ?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *