জামায়াত আমীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় বাংলাদেশ রাজনীতি
আরিফুল ইসলাম :ঢাকা | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার)

রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামি–এর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান

–এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অপরদিকে, আমীরে জামায়াতের সঙ্গে বৈঠকে অংশ নেন দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন-পরবর্তী প্রেক্ষাপট এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ দেশের রাজনীতিতে সম্ভাব্য নতুন সমীকরণ ও সমঝোতার ইঙ্গিত বহন করতে পারে।

জামায়াত আমীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *