বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

জাতীয় বাংলাদেশ

বাদিকদের অধিকার সুরক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং আধুনিক সাংবাদিকতায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা (বিএসইউএস) চট্টগ্রাম মহানগর শাখার ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম, প্রতিনিধি:

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর আগ্রাবাদস্থ হোটেল জামান রেস্টুরেন্টে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহাসচিবের অনুমোদনক্রমে আনুষ্ঠানিকভাবে কমিটির নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোঃ কে এম রুবেল। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ গাজী শাহ এবং প্রচার সম্পাদক মোঃ দিদার।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক ও সাপ্তাহিক সময়ের নিউজ পত্রিকার সহ-সম্পাদক মোঃ হোসেন।

যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আবুল খায়ের, মোঃ আফতাব আলম ও মোঃ বেলাল।

সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক ভোরের আলো পত্রিকার চট্টগ্রাম ক্রাইম রিপোর্টার শেখ আহম্মেদ।

এছাড়া আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—

মোঃ হানিফ, মোঃ আব্দুল হালিম নিরব, মোঃ আল-আমিন খান, মোঃ আল-আমিন বেপারী, আয়মান, মোঃ কাউসার মাহমুদ, হাসান রাজু, নুর আলম, সুমন খান, শাহনাজ পারভীন ও লিয়াকত হোসেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন,

“চট্টগ্রাম মহানগরে সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। সাংবাদিকদের কল্যাণে এই সংগঠনকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *