দৈনিক তাজা খবর, নিজস্ব প্রতিবেদকঃ নুর মোহাম্মদ
জঙ্গল সলিমপুরে জামায়াত ইসলামী ছিন্নমূল ইউনিটের সাধারণ সভা ও সেটআপ ঘোষণা: কুরআনের আলোকে জীবনের দিক নির্দেশনা

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘ ১৫ বছর পর জামায়াত ইসলামীর ছিন্নমূল ইউনিটের উদ্যোগে একটি সাধারণ সভা ও সেটআপ ঘোষণা করা হয়েছে। এই সভাটি অনুষ্ঠিত হয় গতকাল বাদ এশা, ১নং সমাজের হযরত ওমর ফারুক (রাঃ) কেন্দ্রীয় জামে মসজিদে।
সভাটি শুরু হয় মসজিদের সম্মানিত খতীব হাফেজ মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিনের কুরআন তিলাওয়াতের মাধ্যমে। সভার মূল আলোচনায় পবিত্র আল কোরআনের আলোকে ইবাদতের গুরুত্ব, কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা, ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনের উপর কোরআনের নির্দেশনা, জিহাদ, এবং পারস্পরিক বন্ধন ও বিচ্ছেদের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বায়েজিদ থানার এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহতারাম হাফেজ মাওলানা আবুল মনসুর। তিনি কোরআন ও হাদিসের আলোকে মুমিন হওয়ার শর্ত, আল্লাহকে মেনে নেওয়ার গুরুত্ব, আল্লাহর সীমালংঘন করার শাস্তি, রাগ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা, ক্ষমা করার ফজিলত এবং কোরআন পড়া ও বোঝা ফরজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি রাসুলুল্লাহ (সাঃ) এর আদর্শ অনুযায়ী জীবন গড়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
সভার আলোচনার পর জঙ্গল সলিমপুরে জামায়াত ইসলামী ছিন্নমূল ইউনিটের ২০২৪ সালের বাকী সেশনের জন্য সেটাপ ঘোষণা করা হয়। এতে সভাপতির দায়িত্বে আছেন আ ন ম মহিব্বুল্লাহ ইমাম, সহ-সভাপতি মাস্টার ফজলুল করিম, এবং সেক্রেটারী হিসেবে ইঞ্জিঃ মুহাঃ নূর নবী। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মনোনীত হয়েছেন মুহাঃ শহীদুল ইসলাম (বাইতুল মাল), সাহাব উদ্দিন (সহ-বাইতুল মাল), মুহাঃ মুজিবুর রহমান (সাংগঠনিক), এম হাসান রুবেল (অফিস ও পাঠাগার), ডাঃ আব্দুর রহিম (সমাজ কল্যাণ), এবং এডঃ খালেদ চৌধুরী সুমন (আইন বিষয়ক)।
সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন প্রবীণ জামাত নেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাস্টার নুরুল হক। প্রোগ্রাম পরিচালনা করেন ছিন্নমূল ইউনিটের সভাপতি আ ন ম মহিব্বুল্লাহ ইমাম।
এই সভার মাধ্যমে কোরআন ও হাদিসের আলোকে জীবনের দিকনির্দেশনা এবং ইসলামের মূলনীতি সম্পর্কে উপস্থিত ব্যক্তিবর্গকে স্মরণ করানো হয়। সভাটি সকলের মধ্যে ইসলামের প্রতি অনুপ্রেরণা যোগাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
জঙ্গল সলিমপুরে জামায়াত ইসলামী ছিন্নমূল ইউনিটের সাধারণ সভা ও সেটআপ ঘোষণা: কুরআনের আলোকে জীবনের দিক নির্দেশনা