দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
মাওলানা আবু আইমান যে বিয়েতে যৌতুক ও গায়ে হলুদের নামে অশ্লীলতা সহ ইসলাম বিরোধী কাজ হবে সে বিয়েতে অংশ গ্রহণ না করার সিধান্ত নিয়েছেনঃ দৈনিক তাজা খবর।

যেসব বিয়েতে যৌতুক-গায়ে হলুদ প্যাকেজের নামে অশ্লীলতার বাদ্যযন্ত্র বাজবে সেসব বিয়েতে অংশগ্রহণ করবে না বলে সোশ্যাল মিডিয়ায়ার মাধ্যমে ঘোষণা দিয়েছেন ১০নং জঙ্গল সলিমপুরের ছিন্নমুল এলাকার ৩নং সমাজের আল্লামা জালালুদ্দীন রুমি (রঃ) জামে মসজিদের খতিব জনাব মাওলানা আবু আইমান সাহেব,
আজ বিকালে তিনি উনার ফেইসবুক পোষ্টের মাধ্যমে এই মন্তব্য প্রকাশ করেন যে, মসজিদ আওতাধীন যেসব বিয়েতে যৌতুক-গায়ে হলুদ-প্যাকেজের নামে অশ্লীলতা আর বাদ্যযন্ত্র বাজবে এসব বিয়েতে আমরা (ইমাম ও খতিব হিসেবে) অংশগ্রহণ করব না ইনশাআল্লাহ।
উক্ত ঘোষনার পরে অত্র এলাকার জন সাধারণ উনাকে শুভ কামনা জানিয়েছেন এবং অনেকেই মন্তব্য করেছেন যে এই উদ্দ্যেগটি যুগউপযোগি হয়েছে এবং যদি এই উদ্দ্যেগ আরো আগেই নেওয়া হতো তাহলে হয়তো সমাজের অনেক মানুষের অনেক উপকার হইতো, এবং এরকম উদ্দ্যেগ দেশের প্রতিটি মসজিদের খতিবগণ যদি নেয় তাহলে আমাদের দেশে যৌতুকের লেনদেন উঠে যাবে বলে অনেকেই মন্তব্য করেছেন।
জনাব খতিব মাওলানা আবু আইমান সাহেব দৈনিক তাজা খবর কে বলেন আমি শুধুমাত্র আমার এলাকায় নয় সমগ্র দেশের যে কোন প্রান্তে ইসলাম বিরুদি কোন দাওয়াতে আমি অংশ গ্রহণ করিবোনা এবং দেশের সমস্ত আলেম ওলামার প্রতি আমি একই প্রত্যাশা করছি , এবং সকল আলেমগণ যদি এই আমলের উপর অটুট থাকতে পারে তাহলে সমাজের জন্য অনেক কল্যাণ বয়ে আনবে, তারপর ইসলামের শান্তি প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করবে বলে আশা করি।
সবশেষে তিনি উনার ঘোষণার উপর অটুট থাকতে পারার জন্য আল্লাহর কাছে সাহায্য ও দয়া কামনা করেন।
তথ্য সংগ্রহ করেনঃ নুর মোহাম্মদ