পলাশপুর জোন কাপ ফুটবল খেলায় গোমতি ফুটবল একাডেমির ৪-৫ গোলে জয় লাভঃ দৈনিক তাজা খবর।

খেলাধুলা

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

পলাশপুর জোন কাপ ফুটবল খেলায় গোমতি ফুটবল একাডেমির ৪-৫ গোলে জয় লাভঃ দৈনিক তাজা খবর।

মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নে কর্নেল সোহেল এর উদ্যোগে প্রশাসন এবং পাবলিকের মধ্যে সু-সম্পর্ক বজায় রাখার জন্য ও সাম্প্রতিক বন্ধন অটুট থাকার লক্ষ্যে পলাশপুর জোন কাপের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়, ছয়টি ইউনিয়ন দলের অংশ গ্রহণের মাধ্যমে এই প্রতিযোগিতা শুরু হয় অবশেষে গত ১৭ই জানুয়ারি ২০২৩ তারিখে বেলা ৩ ঘটিকায় গোমতি কে বি হাই স্কুল মাঠে গোমতি ফুটবল একাডেমি বনাম বর্ণাল ফুটবল একাডেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় বর্ণাল ফুটবল একাডেমি বনাম গোমতি ফুটবল একাডেমি টাইব্রেকারে ৪-৫ গোলে গোমতি ফুটবল একাডেমি জয় লাভ করেন।

এই জয়ের আনন্দ সারা গোমতি ইউনিয়নের সর্ব সাধারনের মাঝে ঈদের মতো আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে।
উক্ত খেলায় উভয় দলেই জাতীয় দলের খেলোয়াড় সহ ইন্টারন্যাশনাল ফুটবল কোচিং কোর্সে এ এফ সি বি ডিপ্লোমা ও লেভেল ওয়ান প্রাপ্ত একমাত্র চট্টগ্রাম বিভাগের জনাব আনোয়ার হোসেন ভূঁইয়া অংশ গ্রহণ করেন।

সবশেষে আনুমানিক বিকাল ৪ঃ৩০ মিনিটে বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত খেলায় উপস্থিত ছিলেন কর্নেল সোহেল, মাটিরাঙ্গা উপজেলার মেয়র জনাব শামসুল হক, মাটিরাঙ্গা উপজেলার চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম ও ৪নং ইউনিয়নের চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, অত্র এলাকার ওসি মহোদয়, ক্রীড়া সংগঠক জনাব সুলতান ভূঁইয়া, জনাব সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আশরাফ সহ প্রমুখ।

তথ্য সংগ্রহ করেনঃ নুর মোহাম্মদ

পলাশপুর জোন কাপ ফুটবল খেলায় গোমতি ফুটবল একাডেমির ৪-৫ গোলে জয় লাভঃ দৈনিক তাজা খবর।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *