দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
ইসলামী আন্দোলনে যোগ দিলেন জনপ্রিয় ইসলামীক গবেষক ও আলোচক মাওলানা আবু আইমান সাহেব দাঃবাঃ

জনপ্রিয় ইসলামি বক্তা, লেখক, গবেষক এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ইসলামি আলোচক মাওলানা আবু আইমান সাহেব চট্টগ্রামে পলোগ্রাউন্ডে চরমোনাই নমুনায় আয়োজিত ৩ দিন ব্যাপী ওয়াজ-মাহফিলে আজ ০৭ জানুয়ারি ২০২৩ইং তারিখে উপস্থিত হয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি এবং পীর সাহেব চরমোনাই’র আপোসহীন ও গতিশীল নেতৃত্বের প্রতি অনুপ্রাণিত হয়ে, আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর আলহাজ্ব সৈয়দ মাওলানা রেজাউল করিম পীর সাহেব চরমোনাই’র হাতে যোগদান করেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই’র হাতে সদস্য ফরম পূরণ করে তিনি যোগদান করেন।
এ সময়ে পীর সাহেব চরমোনাই বলেন, ইসলাম বিজয়ের ধর্ম। বিজয় হওয়ার জন্যই ইসলাম দুনিয়ায় এসেছে। দেশ, ইসলাম ও মানবতার দুর্দিনে সকলকে ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। তাই সকল দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় জনতাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা এগিয়ে আসতে হবে। ইসলাম ছাড়া মানবতার মুক্তি নেই।
ইসলামী আন্দোলনে যোগ দিলেন জনপ্রিয় ইসলামীক গবেষক ও আলোচক মাওলানা আবু আইমান সাহেব দাঃবাঃ
তথ্য সংগ্রহ করেনঃ নুর মোহাম্মদ