চট্টগ্রামে গুনীজন সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্নঃ দৈনিক তাজা খবর।

জাতীয় বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

চট্টগ্রামে গুনীজন সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্নঃ দৈনিক তাজা খবর।

বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ও যুব সংগঠক জনাব মোস্তফা করিম কাউসার বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় দারুল আরাবিয়া হাফেজিয়া মডেল মাদ্রাসা, খুলশী, চট্টগ্রাম এর পক্ষ থেকে গুনীজন সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল ১লা ডিসেম্বর ২০২২ ইং সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে ছাত্র-ছাত্রী ও বরন্যের অতিথিদের উপস্থিতিতে এই সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসা মুহতামিম মাওলানা মুফতি মফিজুল্লাহ নোমানের সঞ্চালনায় এ সময় অতিথিরা বলেন, জনাব কাউসার সাহেব একজন গুণীজন মানুষ। এরকম মানুষদেরকে যত বেশি মূল্যায়ন করব। তত বেশি এরকম মানুষ তৈরি হবে।
যে দেশে গুনীদের কদর করা হয় না, সে দেশে গুনীজনেরা জন্মায় না।

আসুন আমরা সবাই মানবতার সেবায় এগিয়ে আসি। মানব সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আলোচনা অনুষ্ঠান শেষ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা জনাব এসএম সিরাজ, অত্র মাদ্রাসা শিক্ষক মাওলানা ইয়াসিন আরাফাত। সীরাতে মুস্তাকিম দাওয়াতী কাফেলার কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আবু আইমান। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সীরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলার জনাব বশির উদ্দিন ভূইয়াসহ আরো অনেকে।
সংবর্ধিত অতিথির সর্বাঙ্গীন মঙ্গল কামনায় দোয়ার মধ্যে দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্ত হয়।

চট্টগ্রামে গুনীজন সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

তথ্য সংগ্রহ করেনঃ নুর মোহাম্মদ

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

তথ্যসুত্রঃ ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *