সীতাকুণ্ডের ইমরান কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য পদে নির্বাচিত হওয়ায় অভিনন্দনঃ দৈনিক তাজা খবর।

বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

সীতাকুণ্ডের ইমরান কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য পদে নির্বাচিত হওয়ায় অভিনন্দনঃ দৈনিক তাজা খবর।

বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য পদে নির্বাচিত হলেন সীতাকুণ্ডের কৃতি সন্তান ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী ইমরান হোসেন মল্লিক।

বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটিতে তাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ইমরান মল্লিক দৈনিক তাজা খবরকে বলেন, আমি একজন সৎ মানুষের সেবক ও আদর্শ রাজনীতিবিদ হতে চাই।

দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে চাই। ভালো কাজ ও সততার মাধ্যমে নিজেকে আদর্শ রাজনীতিবিদ হিসাবে প্রমাণ করতে চাই, ভালো মানুষরা রাজনীতি করলে সবাই তাকে ভালোবাসে। তাই শুধুমাত্র নেতা নয় আদর্শ নীতির মাধ্যমে দেশ এগিয়ে যায়, নেতা ও নীতি সৎ থাকলে মানুষের সেবা করা যায়, তবে এটাও ঠিক একজন ভালো রাজনীতিবিদ ছাড়া দেশের সামগ্রিক বা সবার সেবা করা কখনোই সম্ভব না।

তাই নিজেকে সেই জায়গায় পৌঁছাতে চাই। আমি ছাত্রলীগের জন্য কাজ করে যাচ্ছি এবং কাজ করেই যাব ইনশাআল্লাহ।

পদ-পদবি দায়িত্বমাত্র তবে ভবিষ্যতেও আমি ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যেতে চাই, এবং মানুষের কল্যাণে কিছু করতে চাই কেননা সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই। মানুষের সেবার মাধ্যমে নিজেকে উৎর্সগ করে দিতে চাই।

উক্ত কমিটি প্রকাশের পর থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যাক্তিবর্গ তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে তাকে উৎসাহিত করা হয়
ইমরান মল্লিক চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জঙ্গল ছলিমপুর এলাকার খোকন মল্লিকের পুত্র। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এ অধ্যায়নরত আছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের কাজ করছেন।

সীতাকুণ্ডের ইমরান কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য পদে নির্বাচিত হওয়ায় অভিনন্দনঃ দৈনিক তাজা খবর।

তথ্য সংগ্রহ করেনঃ নুর মোহাম্মদ
আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *