দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ-এর ১০১ সদস্য বিশিষ্ট সংগ্রাম কমিটি গঠিতঃ দৈনিক তাজা খবর।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ হ্রাসের আত্মঘাতি উদ্যোগ বন্ধের লক্ষ্যে আন্দোলন-সংগ্রামের জন্য বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ-এর ১০১ সদস্য বিশিষ্ট সংগ্রাম কমিটি গঠিত হয়।
একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদিত দীর্ঘদিন থেকে চলমান ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে হ্রাস করে ৩ বছরে রূপান্তর করার শিক্ষা মন্ত্রণালয়ের আত্মঘাতি উদ্যোগ বন্ধে আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ সেক্টরস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের সভাপতি মোঃ ফজলুর রহমান খানকে আহ্বায়ক ও বাপিডিপ্রকৌস এর সভাপতি মির্জা এ টি এম গোলাম মোস্তফাকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। গত ২৬ জুন ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশন সমন্বয় পরিষদ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, বিভিন্ন সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ এট যৌথ প্রতিবাদ সভায় এ কমিটি গঠিন করা হয়।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের হটকারী সিদ্ধান্তকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাব্যবস্থা ধ্বংসের গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশন সমন্বয় পরিষদের আহ্বায়ক মোঃ ফজলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তাগণ বলেন, এ ধরণের অদূরদর্শী ও আত্মঘাতি সিদ্ধান্ত থেকে শিক্ষা মন্ত্রণালয় সরে না আসলে কোভিড-১৯ এর চলমান সংকট উপেক্ষা করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের ছাত্রছাত্রী ও শিক্ষকগণ সমন্বিতভাবে দেশব্যাপী দূর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। যা দেশের সার্বিক শিক্ষা পরিবেশকে অস্থিতিশীল করে তুলবে এবং উন্নয়ন উৎপাদন ব্যাহত হবে। যার দায় দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়কে নিতে হবে। সভায় আগামী এক সপ্তাহের মধ্যে এ ধরণের হঠকারি ও আত্মঘাতি উদ্যোগ বন্ধ না হলে পরবর্তী কঠোর আন্দোলনের কমসূচি ঘোষণার সিদ্ধান্ত হয়। যৌথ প্রতিবাদ সভা রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
তথ্য সংগ্রহ করেনঃ নুর মোহাম্মদ
তথ্যসুত্রঃ ইন্টারনেট / ইমেইল
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ-এর ১০১ সদস্য বিশিষ্ট সংগ্রাম কমিটি গঠিত হয়ঃ দৈনিক তাজা খবর।