আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক,তাজাখবর ডেস্ক :
দরিদ্র পরিবারে জন্ম নিয়েও কঠোর সংগ্রাম, ত্যাগ ও সাহসিকতার মাধ্যমে রাজনীতিতে নিজের অবস্থান গড়ে তুলেছেন মিঠু ইসলাম। বর্তমানে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
সংক্ষিপ্ত পরিচিতি:
মিঠু ইসলাম—কাউন্সিলর পদপ্রার্থী, ১৪ নং ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন।সাবেক সভাপতি, খুলশী থানা শ্রমিক দল।
সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক দল।
২০০৪ সালে ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। অল্প বয়সেই রাজনীতির মাঠে সক্রিয় অংশগ্রহণ করেন তিনি। ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় নানা প্রতিকূলতা ও ভয়ভীতি উপেক্ষা করে রাজনীতিতে অটল থাকেন। ২০১০ সালে ছাত্রদলের ইউনিট কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পান এবং নেতৃত্বের গুণাবলি প্রকাশ করেন।
রাজনৈতিক জীবনে একাধিকবার নির্যাতনের শিকার হলেও তিনি পিছিয়ে যাননি। ২০১৬ সালে ছাত্রদল থেকে শ্রমিক দলে যোগ দেন। একজন সাধারণ শ্রমিক পরিবারে বেড়ে ওঠা মিঠু ইসলাম নিজেও শ্রমজীবী হওয়ায় শ্রমিকদের দুঃখ-কষ্ট খুব কাছ থেকে উপলব্ধি করেন।
২০২২ সালে খুলশী থানা শ্রমিক দলের সভাপতি নির্বাচিত হয়ে শ্রমিকদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার ধারাবাহিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে তিনি সরাসরি অংশগ্রহণ করেন এবং আন্দোলনের সময় লালখান বাজার এলাকায় পুলিশি হয়রানি ও রাজনৈতিক হুমকির মুখেও দৃঢ় অবস্থান বজায় রাখেন। শ্রমিকদের অধিকার আদায়ে তার ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়, বিশেষ করে নির্মাণ শ্রমিকদের ১৩ দফা দাবি প্রণয়নে তিনি সক্রিয় ভূমিকা রাখেন।
এছাড়াও মাদকবিরোধী আন্দোলনে লালখান বাজার এলাকায় অন্যতম সোচ্চার কণ্ঠ হিসেবে পরিচিত তিনি। মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন।
২০২৬ সালের নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনের নির্বাচনী কার্যক্রমে খুলশী থানার আহ্বায়ক এবং বিভিন্ন কেন্দ্রীয় দায়িত্ব পালন করেন তিনি।
ব্যক্তিজীবনে সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী মিঠু ইসলাম সম্পর্কে এলাকাবাসীর অভিমত, তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং ন্যায়ের পক্ষে আপসহীন।
স্থানীয়দের মতে, লালখান বাজারসহ ১৪ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের আস্থা ও ভরসার প্রতীক হয়ে উঠেছেন মিঠু ইসলাম। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে তাকে কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসীর একটি বড় অংশ।