দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
আমি বিভ্রান্ত, কিংকর্তব্য বিমুঢ়! আমার বিচারিক ক্ষমতা খুবই দুর্বল! দৈনিক তাজা খবর।
মামুনুল হক পন্থী মিডিয়া এবং মামুনুল হক বিরোধী মিডিয়া দু’পক্ষই চরমপন্থী মিডিয়া।দুপক্ষই এক জঘন্য প্রযোগিতায় লিপ্ত হয়েছে।একদল দোষী সাব্যস্ত করার জন্য আরেকদল নির্দোষ প্রমাণ করার জন্য। তৃতীয় একটা পক্ষও আছে যারা প্রকৃত সত্যানুসন্ধানী।সাধারণ জনগণও যার যার দৃষ্টিকোণ থেকে প্রতিযোগিদের পাশে অবস্থান নিচ্ছে।
আমি বিভ্রান্ত, কিংকর্তব্য বিমুঢ়! আমার বিচারিক ক্ষমতা খুবই দুর্বল!
তাই আমি মহা দিবসের যিনি বিচারক তার আদালতে মামলা দায়ের করেছি।নিঃসন্দেহে মামুনুল হক উপযুক্ত বিচারের আওতাধীন থাকবেন। আমি থাকবো অপেক্ষায়।যারা উদ্দশ্যমূলক পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে মজা নিচ্ছেন তারাও আল্লাহর আদালতে বিচারের আওতাধীন থাকবেন।
তাই সাবধান। আবেগতাড়িত হয়ে বেসামাল হলে শৃঙ্খলা নষ্টের দায়ে শৃঙ্খলিত হবেন আল্লাহর দরবারে।
মামুনুল হক একজন বিদগ্ধ ইসলামিক ব্যক্তিত্ব পাশাপাশি একটি আন্দোলনের অগ্র সৈনিক। সেজন্য তাকে সম্মান করি,আর সম্মান করি বিধায় তার সাথে যা হয়েছে তাতে কষ্ট পেয়েছি।কারণ এই ধরনের আচরণের শিকার হযরত যাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালাম এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহাও হয়েছিলেন।আল্লাহ সবাইকে হেফাজত করেছেন।
মামুনুল হক সাহেব যদি নির্দোষ হয়ে থাকেন আল্লাহতায়ালা অবশ্যই একজন নির্দোষকে হেফাজত করবেন এবং তা জাতি দেখতে পাবে ইনশাআল্লাহ।
প্রত্যাশা ও তাই-ই।আল্লাহর বিচারে পক্ষপাতিত্ব হয়না তাই ভিন্ন কিছুও দেখতে পারে জাতি।হে আল্লাহ!সত্বর তোমার প্রিয় বান্দাদের প্রতি তুমি দয়াশীল হও।আমিন।
আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন