আওয়ামী লীগ পরিবারের সদস্য ছাড়া যুবলীগে কেউ স্থান পাবে নাঃ দৈনিক তাজা খবর। 

আওয়ামী লীগ পরিবারের সদস্য ছাড়া যুবলীগে কেউ স্থান পাবে না

বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগ পরিবারের সদস্য ছাড়া যুবলীগে কেউ স্থান পাবে নাঃ দৈনিক তাজা খবর। 

নরসিংদীতে জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নরসিংদী পৌরসভা মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জোয়াদার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দিন খসরু।

নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ।

এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ পরিবারের সদস্য ছাড়া কেউ যুবলীগে স্থান পাবে না। একই সাথে সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যুরাও স্থান পাবে না। যারা ছাত্রলীগ করে এসেছেন বা মনে প্রাণে আওয়ামী লীগ করেন, দলের জন্য ত্যাগী ও পারিবারিক ভাবে আওয়ামী লীগের লোকজনকে যুবলীগে নেওয়া হবে। অন্য দল থেকে আগত বা হাইব্রিডদের, উড়ে এসে জুড়ে বসাদের যুবলীগের পদে বসানোর সুযোগ নেই।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

আওয়ামী লীগ পরিবারের সদস্য ছাড়া যুবলীগে কেউ স্থান পাবে নাঃ দৈনিক তাজা খবর। 

তথ্যসূত্রঃ /ইন্টারনেট

Spread the love