দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
প্রেমিকাকে তুলে নিয়ে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তারঃ দৈনিক তাজা খবর।
সিলেটের বিশ্বনাথে মাদরাসা ছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগে তার কথিত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. আমিন (২২) উপজেলার গোমরাগুল গ্রামের ইকবাল মিয়ার ছেলে। বুধবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়। এর আগে ওই রাতে আমিনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন ছাত্রীর বাবা।
এজাহারে উল্লেখ করেন, ‘মাদরাসায় যাওয়া-আসার পথে আমিন আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিত। এক পর্যায়ে মেয়ের সঙ্গে আমিনের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩১ জানুয়ারি রাতে মেয়ে গোয়ালঘরে তালা দিতে গেলে আমিন তাকে তুলে নিয়ে যায়।
আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন
প্রেমিকাকে তুলে নিয়ে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তারঃ দৈনিক তাজা খবর।