মিয়ানমারের ক্ষমতা সেনাবাহিনীকে হস্তান্তরের আহ্বান বাইডেনের: দৈনিক তাজা খবর।

মিয়ানমারের ক্ষমতা সেনাবাহিনীকে হস্তান্তরের আহ্বান বাইডেনের

আন্তর্জাতিক বাংলাদেশ

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

মিয়ানমারের ক্ষমতা সেনাবাহিনীকে হস্তান্তরের আহ্বান বাইডেনের: দৈনিক তাজা খবর।

ক্ষমতা গ্রহণের পর এই প্রথম বিদেশ নীতি নিয়ে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) প্রথম মুখ খুললেন বাইডেন। টেলি-যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা তুলে সহিংসতা থেকে বিরত থাকতে তিনি মিয়ানমারের সেনাশাসকের প্রতি আহ্বান জানান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ইচ্ছাকে প্রত্যাখ্যান করা এবং একটি নির্ভরযোগ্য নির্বাচনের ফলাফলকে মুছে ফেলার চেষ্টা করা কোনোভাবেই উচিত নয়। মিয়ানমারের জেনারেলরা দেশটির ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিষয়টি নিয়ে কাজ করছে। এছাড়াও তিনি মিয়ানমারের সেনাবাহিনীকে দখলকৃত ক্ষমতা ছেড়ে দিয়ে  সকল বন্দী অ্যাকটিভিস্ট ও কর্মকর্তাদের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।’

৫৩ মিলিয়ন জনসংখ্যার মিয়ানমারে অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। কিন্তু ইতিমধ্যে, দেশটির ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিয়েছে সেনাশাসকেরা। জরুরি অবস্থা জারি থাকায় রাস্তায় নামতে না পারলেও সামাজিক মাধ্যমে অভ্যুত্থানের বিরোধিতা করে আসছিল দেশটির মানুষ। ।

সুচি সরকারের ২৪ জন মন্ত্রী, উপমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে বরখাস্ত করে সেই সঙ্গে নতুন ১১ জন মন্ত্রী নিয়োগ করা হয়েছে। অভিযানের সময় তার ঘরে অবৈধ ওয়াকিটকি রেডিও পাওয়া গেছে বলে পুলিশের অভিযোগ। এই ঘটনার ভিত্তিতে অভ্যুত্থানের দুইদিন পর সু চিকে ১৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

মিয়ানমারের ক্ষমতা সেনাবাহিনীকে হস্তান্তরের আহ্বান বাইডেনের: দৈনিক তাজা খবর।

তথ্যসূত্রঃ /ইন্টারনেট

Spread the love