সিরাজগঞ্জে নির্বাচনে বিজয়ী হয়েই খুন কাউন্সিলর

জাতীয় বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

সিরাজগঞ্জে নির্বাচনে বিজয়ী হয়েই খুন কাউন্সিলরঃ দৈনিক তাজা খবর। 

পৌরসভা নির্বাচনে সিরাজগঞ্জে পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাতে বিজয়ী কাউন্সিলর তারিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।   শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটান ঘটে।

নিহত তারিকুল ইসলাম শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৫ ভোটে জয়লাভ করেন।

ছুরিকাঘাতের পর তারিকুল ইসলামকে শহরের প্রাইম হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফানাকী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন 

সিরাজগঞ্জে নির্বাচনে বিজয়ী হয়েই খুন কাউন্সিলরঃ দৈনিক তাজা খবর। 

তথ্যসূত্রঃ ইত্তেফাক

Spread the love