আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ। দৈনিক তাজা খবর

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ।

বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ।

বরিশালে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মাছ লুটের অভিযোগে মামলা করেছেন এক ওয়ার্ড কাউন্সিলর। নগরীর ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরীফ মো. আনিছুর রহমান বাদী হয়ে সোমবার একই ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাফিন মাহমুদ তারিকসহ তার ২০ সহযোগীর বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা (এমপি নম্বর ৩০৬/২০২০) করেন।

আদালতের বিচারক মো. আনিছুর রহমান মামলা গ্রহন করে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য কোতয়ালী থানার ওসিকে নির্দেশ দেন।

আওয়ামী লীগ নেতা তারিক খান ছাড়াও শাওন হাওলাদার, সাগর হাওলাদার, রুবেল খান, হাসান হাওলাদার, মিজান ফরাজী, আউয়াল খান, শাহান শিকদার, নজরুল হাওলাদার, মন্টু দাস, হাসান হাওলাদার, মো. রানা, মো. জামাল, মো. পারভেজ ও মো. জাফরের নামোল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৫/৭জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বাদী বরিশাল আইনজীবী সহকারী সমিতির সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। বাদী তফসিল সম্পত্তির (নগরীর রূপাতলীর লালা দিঘি) ডিক্রি এবং বিএস রেকর্ড মূলে মালিক। ওই জমিতে থাকা দিঘিতে রুই, কাতলা, মৃগেল, কালী বাউস, তেলাপিয়া ও কার্প জাতীয় বিভিন্ন প্রকার মাছ চাষ করে আসছেন তিনি। গত ৭ নভেম্বর নামধারী সহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার দিঘিতে অনাধিকার প্রবেশ করে প্রায় ৩ লাখ টাকার বিভিন্ন প্রজাতীর মাছ ধরে নিয়ে যায়। বাধা দিলে তারা লোহার রড লাঠিসোটা দিয়ে স্বাক্ষীদের পিটিয়ে আহত করে।

গত কয়েক দিনেও স্থানীয়ভাবে বিষয়টির ফয়সালা করতে না পেরে আদালতে প্রতিকার চাওয়ার কথা মামলায় উল্লেখ করেন ওয়ার্ড কাউন্সিলর শরীফ মো. আনিছুর রহমান।

তবে মাছ লুটের অভিযোগ অস্বীকার করে ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাফিন মাহমুদ তারিক বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এই মামলা করেছেন ওয়ার্ড কাউন্সিলর।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

তথ্যসূত্রঃ বি-প্রতিদিন/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *