ধর্ষণের কথা জানাজানি হওয়ায় গৃহকর্মীর আত্মহত্যা ও দারোয়ান রিমান্ডেঃ দৈনিক তাজা খবর। 

ধর্ষণের কথা জানাজানি হওয়ায় গৃহকর্মীর আত্মহত্যা ও দারোয়ান রিমান্ডে

জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

ধর্ষণের কথা জানাজানি হওয়ায় গৃহকর্মীর আত্মহত্যা ও দারোয়ান রিমান্ডেঃ দৈনিক তাজা খবর। 

রাজধানীর কলাবাগানে একটি বাসার বাথরুম থেকে গলায় ওড়না পেঁচানো এক গৃহকর্মীর (১৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ায় সে আত্মহত্যা করেছে। ওই গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাড়ির দারোয়ান জুনায়েদকে রিমান্ডে নিয়ে গতকাল প্রথম দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়।

জুনায়েদ ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এর আগে ১৩ জানুয়ারি বিকালে গৃহকর্মীর বাবার করা মামলায় ওই দারোয়ানকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, ওই কিশোরী কলাবাগান এলাকার নর্থ সার্কুলার রোডের একটি ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ করত। ১৩ জানুয়ারি দুপুরে ছাদে কাপড় শুকাতে গেলে দারোয়ান জুনায়েদ তাকে ধর্ষণ করেন।

ঘটনাটি আরেক দারোয়ান খোরশেদ আলম দেখে ফেলেন। কাউকে কিছু না বলার জন্য তাকে অনুরোধ করেন জুনায়েদ। কিন্তু খোরশেদ বাড়ির মালিককে জানিয়ে দেন। ঘটনা জানাজানি হওয়ায় বিকালে মেয়েটি বাথরুমে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

বাড়ির মালিকের ফোন পেয়ে বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার লাশ পরিবারে হস্তান্তর করা হয়। মেয়েটির গ্রামের বাড়ি নোয়াখালী।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

ধর্ষণের কথা জানাজানি হওয়ায় গৃহকর্মীর আত্মহত্যা ও দারোয়ান রিমান্ডেঃ দৈনিক তাজা খবর। 

তথ্যসূত্রঃ বি-প্রতিদিন/ইন্টারনেট

Spread the love