যুক্তরাষ্ট্রের আলাবামা উপকূলে আঘাত হানতে শুরু করেছে হারিকেন স্যালি। ক্যাটাগরি দুই মাত্রার শক্তি নিয়ে বুধবার সকালে উপসাগরীয় উপকূলে আছড়ে পড়েছে গ্রীষ্মকালীন এ ঝড়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, হারিকেন স্যালির বাতাসের গতিবেগ বর্তমানে প্রতিঘণ্টায় ১০৫ মাইল (১৬৫ কিমি/ঘণ্টা)। এর প্রভাবে উত্তর-মধ্যাঞ্চলের উপসাগরীয় উপকূলে প্রাণঘাতী বন্যার আশঙ্কা করা হচ্ছে। হারিকেনের প্রভাবে এ অঞ্চলে অন্তত দুই ফুট (৬০ সেমি) বৃষ্টিপাত হতে পারে।