দৈনিক তাজা খবর /আরিফুল ইসলাম,
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সক্রিয় দালাল চক্র, ভোগান্তি নিরীহ রুগী ও স্বজনরা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চ.মে.ক) চলছে দালাল চক্রের আধিপত্য! পছন্দের ফার্মেসী থেকে বেশি দামে ঔষধ ক্রয় এবং বাহিরের ল্যাব থেকে রোগীদের বেশি দামে টেষ্ট করাতে বাধ্য করছেন দালাল চক্রের সক্রিয় সদস্যরা। নিজেদের সিন্ডিকেট থেকে রক্ত কেনা থেকে শুরু করে মৃত রোগীদের বহনের জন্য দালালদের তৈরী সিন্ডিকেটের মাধ্যমে এম্বুল্যান্স ভাড়া করতে বাধ্য করাসহ অসংখ্য অগণিত অভিযোগ রয়েছে দালাল চক্রের বিরুদ্ধে।
এই চক্রের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করলে রোগী ও তাদের স্বজনদের উপর চালানো হয় নির্যাতন। ভুক্তভোগীরা দালাল চক্রের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ করলেও কোন প্রকার আইনি ব্যবস্থা না গ্রহন করার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে।
দালাল চক্রের সক্রিয় সিন্ডিকেটের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উত্তর (সিএমপি) উপ-কমিশনার বিজয় বাসক ইনফো বাংলাকে বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একাধিক দালাল চক্র সক্রিয় আছে, বেশ কিছু সিন্ডিকেটকে ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে কিন্তু মেডিকেলের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী দালাল চক্রের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকায় এই সিন্ডিকেটকে নির্মুল করা সম্ভব হচ্ছেনা, দালাল চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে শিঘ্রয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে দালাল মুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
দৈনিক ইনফো বাংলার অনুসন্ধানী টিমের তথ্যমতে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১২টির অধিক দালাল চক্র সক্রিয় আছে, তারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ছত্রছায়ায় সিন্ডিকেটের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাজত্ব করছেন। অনুসন্ধান চলাকালীন হাসপাতালের রোগীদের বাহিরে নিজস্ব ফার্মীসে থেকে দাললদের মাধ্যমে ঔষধ ক্রয়, বাহিরের ল্যাব থেকে বেশি দামে টেষ্ট করাতে বাধ্য করা, বিভিন্ন ঔষধ কোম্পানি ও ল্যাবের মার্কেটিং অফিসারদের কাছ থেকে মাসোহারা আদায়, নিজেদের এম্বুল্যান্স ব্যবহারে বাধ্য করা, রোগীদের স্বজনদের চোখে মলম লাগিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া, পছন্দের ব্লাড ব্যাংক থেকে বেশি দামে রক্ত কিনতে বাধ্য করা সহ দালাল চক্রের বিরুদ্ধে অসংখ্য অপরাধের অভিযোগ উঠেছে।
বিভিন্ন সূত্রমতে জানতে পারা যায় এ-সকল দালাল চক্রের মূল হোতা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮নং ওয়ার্ডের চতুর্থ শ্রেনীর কর্মচারী আব্দুল কুদ্দুছ এর ছেলে কিশোর গ্যাং লিডারখ্যাত রবিউল ইসলাম রাজু প্রকাশ টোকাই রাজু, তারই ছায়াতলে গড়ে উঠেছে বিশাল দালাল চক্রের সিন্ডিকেট। রবিউল ইসলাম রাজুর দৌরত্মে দিশেহারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিরহ রোগী এবং স্বজনরা। হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে রয়েছে তার অনুগত অনুসারীদের অবাধ বিচরণ।
তথ্যঃ আরিফুল ইসলাম