জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা, উত্তাল কুষ্টিয়া: দৈনিক তাজা খবর।

জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা, উত্তাল কুষ্টিয়া

বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা, উত্তাল কুষ্টিয়া: দৈনিক তাজা খবর।

কুষ্টিয়া শহরে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যার দিকে কার্যালয়ের ভেতরে ঢুকে ৮-৯টি চেয়ার ও একটি টেবিলে ভাঙচুর করে তারা।

কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, সন্ধ্যার দিকে একদল যুবক মিছিল করে এসে বিএনপি অফিসে ভাঙচুর চালায়।

এসময়ই সৈয়দ মেহেদী আহমেদ রুমী অফিসে ছিলেন না। তিনি একটি শোক সভায় যোগ দিতে গিয়েছিলেন। টেলিফোনে খবর পেয়ে অফিসে এসে ভাংচুরের দৃশ্য দেখেন।

মেহেদী আহমেদ রুমী বলেন, অফিসের চেয়ার টেবিল এবং খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি ভাঙচুর করা হয়। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। তবে মামলা করার ইচ্ছে নেই। কারণ পুলিশ বিএনপির মামলা নেয় না।

কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) মামুনুর রশীদ বলেন, জেলা বিএনপি কার্যালয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর নিয়ে উত্তাল রয়েছে জেলার রাজনীতি। এর মধ্যেই ঘটল বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনা।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা, উত্তাল কুষ্টিয়া: দৈনিক তাজা খবর। 

তথ্যসূত্রঃ আরটিভি অনলাইন/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *