এএসপি আনিসুলকে হত্যার কারণে ১০ হাসপাতালকর্মীকে রিমান্ডে।
চিকিৎসার নামে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ঢাকার আদাবরের মাইন্ড এইড হাসপাতালের ১০ কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম তাদের রিমান্ড মঞ্জুর করেন, এই আসামিরা হলেন- মাইন্ড এইড সাইকিয়াট্রি অ্যান্ড ডি-অ্যাডিকটেড হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয় (৩৫), কো-অর্ডিনেটর রেদোয়ান সাব্বির (২৩), কিচেন শেফ মো. মাসুদ (৩৭), ফার্মাসিস্ট তানভীর হাসান (১৮), ওয়ার্ড বয় জোবায়ের হোসেন (১৯), তানিফ মোল্লা (২০), সঞ্জীব চৌধুরী (২০), অসীম চন্দ্র পাল (২৪), লিটন আহাম্মদ (১৮) ও সাইফুল ইসলাম পলাশ (৩৫)।
দুপুরে আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক ফারুক মোল্লা। অপরদিকে রিমান্ড আবেদন বাতিল চেয়ে তাদের জামিনের আবেদন করেন আইনজীবী মিজানুর রহমানসহ কয়েকজন।
আসামিপক্ষের আইনজীবীরা যুক্তি দেন, চিকিৎসক কখনো রোগী মারার জন্য হাসপাতালে অবস্থান করেন না। শারীরক দুর্বলতাসহ অসুস্থ থাকার কারণে তিনি মারা গেছেন।
ফেসবুকে খবর পড়তে দৈনিক তাজাখবর ক্লিক করুন