দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
ন্যায্য পারিশ্রমিক না পাওয়ায় বিক্ষোভ ফুডপান্ডা রাইডারদেরঃ দৈনিক তাজা খবর।
ফুড বা পণ্য ডেলিভারি করে দেওয়ার জন্য যে কমিশন নির্ধারণ ছিলো সেই কমিশন কমিয়ে দেয়ায় এবং প্রাপ্য পারিশ্রমিক না পাওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে অনলাইন ভিত্তিক ডেলিভারি প্রতিষ্ঠান ফুড পান্ডার রাইডারগণ।
ফুডপান্ডার রাইডাররা মঙ্গলবার বিকেলে কাজ বন্ধ রেখে রাজধানীর গুলশান, বনানীসহ বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। তাদের দাবি, ন্যায্য প্রাপ্য অনুযায়ী তারা মজুরি পাচ্ছে না।
তাদের অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই ডেলিভারি চার্জ কমিয়ে দিচ্ছে ফুডপান্ডা কর্তৃপক্ষ। আগে প্রতি ডেলিভারি সাইকেলে ছিল ৪০ আর মোটরসাইকেলে ৫০ টাকা। এখন সাইকেলে ২২ থেকে ২৫ টাকা আর মোটরসাইকেলে ৩০ টাকা করা হয়েছে। এমনকি ডেলিভারি চার্জ কমানোর পরও প্রাপ্য টাকা থেকেও কম দেয়া হচ্ছে।
এছাড়া কাস্টমারের খাবার কোনো কারণে ক্ষতিগ্রস্থ হলে কর্তৃপক্ষ তাদের থেকে জরিমানা নিচ্ছে। একইসঙ্গে সড়ক দূরত্ব অনুযায়ী কিলোমিটার হিসাবে টাকা পাওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা দিচ্ছে না।
আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন
ন্যায্য পারিশ্রমিক না পাওয়ায় বিক্ষোভ ফুডপান্ডা রাইডারদেরঃ দৈনিক তাজা খবর।