উগ্রবাদের উত্থান হচ্ছে সরকারের উসকানিতেই: দৈনিক তাজা খবর

উগ্রবাদের উত্থান হচ্ছে সরকারের উসকানিতেই: দৈনিক তাজা খবর

বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

উগ্রবাদের উত্থান হচ্ছে সরকারের উসকানিতেই: দৈনিক তাজা খবর।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িকতাকে উসকে দেওয়ায় বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে বলে অভিযোগ করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক৷

তিনি বলেছেন, ‘জঙ্গিবাদ ও উগ্রবাদ নিয়ে আন্তর্জাতিক মহলে গিয়ে সরকার অপপ্রচার করছে। ঠিক একইভাবে বিরোধী দল ও ভিন্নমতের ওপর দমন-পীড়ন ও হামলা-মামলা করে তারা একদলীয় স্বৈরতন্ত্র কায়েম করতে চাইছে৷’

রাজধানীর পল্টন মোড়ে আজ বুধবার রাতে এক প্রতিবাদ সমাবেশে নুরুল হক এসব কথা বলেন। ‘ব্রাহ্মণবাড়িয়ায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে ছাত্র ও অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের অতর্কিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে’ তাৎক্ষণিক এই কর্মসূচি করে নুরুলের সংগঠন ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ।

মানববন্ধনে নুরুল হক অভিযোগ করে বলেন, ‘বর্তমান অবৈধ সরকার যখন সারা বাংলাদেশে বিরোধী নেতা-কর্মীদের ওপর দমন-পীড়নের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অপচেষ্টা করছে, সেই সময়ে ডাকসুর নির্বাচন হয়েছে। ডাকসু নির্বাচনের পর ছাত্র-যুবকদের সংগঠিত করে একটি গণতান্ত্রিক বাংলাদেশে বিনির্মাণের জন্য আমরা রাজনৈতিক সংগ্রাম করে যাচ্ছি। সরকার যখন বুঝতে পেরেছে যে তাদের গদি নড়বড়ে হওয়া শুরু হয়েছে, তখন হামলা ও মিথ্যা মামলা করে আমাদের দমিয়ে রাখতে চাইছে। ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ও যুব অধিকার পরিষদের কম্বল বিতরণ কর্মসূচিতে হামলা করে কম্বল ছিনতাই করে নিয়ে গেছে ছাত্রলীগ-যুবলীগ। আমরা এর নিন্দা জানাই।’

ছাত্র, যুবক, শ্রমিকসহ সর্বস্তরের জনগণের উদ্দেশে নুরুল বলেন, ‘খুব শিগগির বর্তমান অবৈধ সরকারের পতন ঘনিয়ে আসছে। আপনারা ভয় পাবেন না, সাহস নিয়ে সংগ্রাম চালিয়ে যান, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য মানুষকে সচেতন করুন।’

সমাবেশের আগে বিজয়নগর মোড় থেকে মশাল মিছিল করেন নুরুলেরা। মিছিলটি গুলিস্তান জিরো পয়েন্ট ও কাকরাইল মোড় হয়ে পল্টন মোড়ে গিয়ে সমাবেশ করে।

ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খানের সঞ্চালনায় সমাবেশে নুরুল ছাড়াও যুব অধিকার পরিষদের সদস্যসচিব ফরিদুল হক ও যুগ্ম আহ্বায়ক তারেক রহমান বক্তব্য দেন।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

উগ্রবাদের উত্থান হচ্ছে সরকারের উসকানিতেই: দৈনিক তাজা খবর

তথ্যসূত্রঃ প্রথম আলো/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *