ফেসবুকে এক মাসের জন্য রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ থাকছেঃ দৈনিক তাজা খবর

ফেসবুকে এক মাসের জন্য রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ থাকছে

জাতীয় বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর

ফেসবুকে এক মাসের জন্য রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ থাকছে

আগামী এক মাসের জন্য সব রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় অনলাইনে অনেক ভুল তথ্য প্রচার করা হয়েছিল- এমন পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

ফেসবুক তাদের প্ল্যাটফর্মে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন আপাতত বন্ধ রেখেছে। ফেসবুক বিজ্ঞাপনদাতাদের বলেছিল, এ নিষেধাজ্ঞা আরও এক মাস স্থায়ী হবে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের বৈধতার চ্যালেঞ্জ অব্যাহত রাখার সঙ্গে সঙ্গে এ সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় নির্বাচন সম্পর্কে বিভ্রান্তিকর দাবি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নির্বাচনের ভুল তথ্য রোধ করার জন্য কিছু পদক্ষেপ হাতে নিয়েছে, যেমন- ফেসবুকের লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা বেঁধে দিয়েছে সংস্থাটি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের একটি গ্রুপ মুছে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। গ্রুপটির নাম ‘স্টপ দ্য স্টিল’।

ট্রাম্প হারলে বিক্ষোভ করবে বলে বারবার ফেসবুকে প্রচার করতে থাকলে ফেসবুক কর্তৃপক্ষ এ গ্রুপটি মুছে দেয়। গ্রুপটিতে দুই দিনে সাড়ে ৩ লাখের বেশি সদস্য এবং সাত হাজারের কাছাকাছি পোস্ট হয়েছিল।

ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ট্রাম্প সমর্থকদের এই গ্রুপটি ভুল তথ্য ও হিংসাত্মক বার্তা ছড়াচ্ছিল। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট চুরির ভিত্তিহীন অভিযোগ তুলে সংঘবদ্ধ বিক্ষোভের উসকানি দিচ্ছিল তারা।

এছাড়া, যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরদিন একের পর এক ভিত্তিহীন টুইট ও ফেসবুক পোস্ট দিয়েছেন ট্রাম্প। এসব সামাল দিতে প্রতিষ্ঠান দুটিকে হিমশিম খেতে হচ্ছে।

এক সাক্ষাৎকারে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছেন, ফেসবুক সবার। এটা সোশ্যাল মিডিয়া। আন্দোলনের প্ল্যাটফর্ম করা যাবে না।

 

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

তথ্যসূত্রঃ বিপ্রতিদিন/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *