আমদানিকারক ও আড়তদারদের কাছ থেকে ৩০-৩৫ টাকায় কিনে ৬০-৬৫ টাকায় পেঁয়াজ বিক্রি করছেন পাইকাররা। ৮০ টাকার মূল্য টাঙ্গিয়ে বিক্রি করছেন ৯০ টাকায়। এসব অভিযোগে ১২টি পেঁয়াজের আড়তদারকে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) শ্যামবাজার ও যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।