আরেক সাহেদ আটক হলো কুমিল্লায়ঃ গোয়েন্দা, দৈনিক তাজা খবর

আরেক সাহেদ আটক হলো কুমিল্লায়ঃ গোয়েন্দা

জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর

আরেক সাহেদ আটক হলো কুমিল্লায়ঃ গোয়েন্দা, দৈনিক তাজা খবর

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব পরিচয়ে প্রতারণাকালে এক ব্যক্তিকে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশ। বুধবার (১২) আগস্ট বিকেলে কুমিল্লার বিসিক শিল্পনগরী এলাকা থেকে চার সহযোগীসহ তাকে আটক আটক করা হয়। আটক শরীফ উদ্দিনের বাড়ি নেত্রকোনা জেলায়। পড়াশোনা এইচএসসি (ভোকেশনাল) পাশ

শরীফ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আউট সোর্সিংয়ের কর্মী হিসেবে ৩ মাস পিয়নের কাজ করতে গিয়ে বহিস্কার হয় বলে জানিয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

তিনি বলেন, ‘শরীফ কখনো পরিচয় দেয় মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব, কখনো উপ সচিব। আবার নিজেকে দাবি করে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক। নাম বলে আকাশ আহমেদ শরীফ, বাড়ি গোপাল গঞ্জ। প্রধানমন্ত্রীকে ডাকে ‘ফুফু’ বলে। দুইটি ফেইসবুক আইডিতে ভিন্ন ভিন্ন পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছিলো সে। এমনকি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে নিজের ছবি এডিট করে ফেসবুকে তা প্রদর্শন করে মানুষকে বিভ্রান্ত করে আসছিলো সে।

এ যেনো আরেক সাহেদ করিম। সম্প্রতি করোনা পরীক্ষার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিম বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ছবি তুলে যেভাবে আলোচনায় এসেছেন- সে রকম শরীফের ফেসবুক ওয়ালে প্রদর্শিত ছবিগুলো দেখেও আলোচনায় আসছে সাহেদ করিমের নাম। শরীফ যেনো আরেক সাহেদ। যদিও তার প্রতারণার পুরো তথ্য এখনো পায়নি পুলিশ।

পুলিশ সুপার বলেন, ‘সম্প্রতি ফেসবুকে শরীফের সাথে পরিচয় হয় কুমিল্লার অধিবাসী হাবীবা ইসলাম খান এবং তার স্বামী ডা. বদরুল ইসলাম খানের। পরবীতে শরীফ নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব পরিচয় দিয়ে কুমিল্লায় আসবেন বলে জানান। এরই প্রেক্ষিতে বুধবার দুপুরে একটি নোয়া মাইক্রোযোগে প্রতারক শরীফ তার সঙ্গীয় চারজনকে নিয়ে কুমিল্লায় হাজির হন এবং বিসিক এলাকায় ওই দম্পতির ফ্যাক্টরী পরিদর্শন করেন। কিন্তু সরাসরি তাকে প্রথম দেখেই পরিচয় নিয়ে সন্দেহ হয় তাদের।

পরবর্তীতে বিকাল ৩টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ারুল আজিম, পদির্শক ইখতিয়ার উদ্দিন, উপপরিদর্শক পরিমল চন্দ্রদাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চার সঙ্গীসহ শরীফকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শরীফ ও তার সহযোগীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ। সে প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আহসানুল আজিম, তানভীর সালেহীন ইমান, শাহরিয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে খবর পড়তে দৈনিক তাজাখবর ক্লিক করুন

তথ্যসুত্রঃ কুমিল্লার কাগজ/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *