করোনামুক্ত হয়ে হাসপাতাল ছাড়লেন সাবেক আজম নাছির।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ আ জ ম নাছির উদ্দীন করোনামুক্ত হয়ে হাসপাতাল ছাড়লেন। বুধবার সকাল ১১টায় তিনি হাসপাতাল ত্যাগ করেন।
এর আগে গত ৩ নভেম্বর সকালে করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর সিটি স্ক্যান রিপোর্টে তার ফুসফুস ১০ শতাংশ আক্রান্ত এবং পরে করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম মো. রেজাউল করিম বলেন, ‘সাবেক মেয়র করোনামুক্ত হয়ে সকালে হাসপাতাল ত্যাগ করেন। এক সপ্তাহ ধরে জ্বর না কমায় করোনা শঙ্কা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর সিটি স্ক্যান রিপোর্টে তার ফুসফুস ১০ শতাংশ ইনফেকশন হয়। পরে নমুনা পরীক্ষায় পজেটিভ আসে। এখন তিনি সুস্থ আছেন। কিছুদিন বিশ্রামে থাকলে পুরোপুরি শঙ্কামুক্ত হয়ে যাবেন।’