নগরীর চার থানার ওসিকে বদলি চট্টগ্রাম জেলা

নগরীর চার থানার ওসিকে বদলি চট্টগ্রাম জেলা

জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর

নগরীর চার থানার ওসিকে বদলিঃ চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। ওসি বদলি হওয়া চার থানা হলো-হাটহাজারী, ফটিকছড়ি, পটিয়া ও আনোয়ারা।

বুধবার পুলিশ সদর দফতরের এক আদেশে তাদের বদলি করা হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক।

বদলি হওয়া চার ওসি হলেন- হাটহাজারী থানার ওসি মাসুদ আলম, ফটিকছড়ি থানার ওসি মো. বাবুল আকতার, পটিয়া থানার ওসি মো. বোরহান উদ্দিন ও আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ।

 

তথ্যসুত্রঃ বি-প্রতিদিন/ইন্টারনেট

Spread the love