তাজাখবর ডেস্ক| নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এক নাম— প্রিয় শিল্পী রেজা।
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক হিসেবে দীর্ঘদিন রাজপথ, সংগঠন ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এই নেত্রীকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাওয়ার দাবি এখন তৃণমূল নেতাকর্মীদের মুখে মুখে।
দলীয় সূত্র বলছে, আন্দোলন-সংগ্রামের কঠিন সময়গুলোতে রাজপথে সক্রিয় উপস্থিতি, সাংগঠনিক দক্ষতা এবং কর্মীবান্ধব নেতৃত্বের কারণে শিল্পী রেজা ইতোমধ্যে একটি শক্ত রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন। কেন্দ্র থেকে মাঠপর্যায়ের নেতাকর্মীদের বড় একটি অংশ মনে করছে—সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নের ক্ষেত্রে পরীক্ষিত নেতৃত্বকে মূল্যায়ন করার সময় এসেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেবল রাজনৈতিক পরিচয় নয়; দীর্ঘদিন সামাজিক সহায়তা, ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং নারীদের সংগঠিত করার বাস্তব অভিজ্ঞতা শিল্পী রেজাকে অন্যদের তুলনায় আলাদা করেছে। দুর্যোগকালীন সময় থেকে শুরু করে দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ তাকে তৃণমূল রাজনীতির আস্থার প্রতীকে পরিণত করেছে।
নেতাকর্মীরা বলছেন,
👉 রাজপথের পরীক্ষিত নেতৃত্ব
👉 সংগঠনের প্রতি নিরলস নিবেদন
👉 কর্মীদের সাথে নিবিড় সম্পর্ক
👉 নারী নেতৃত্বের গ্রহণযোগ্য মুখ
এই চার শক্ত ভিত্তির কারণেই শিল্পী রেজাকে জাতীয় সংসদে দেখতে চায় তৃণমূল।
রাজনৈতিক পরিচয়ের বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ও সামনে আসছে। শিল্পী রেজা জাতীয়তাবাদী তাতী দলের কেন্দ্রীয় নেতা প্রয়াত রেজার সহধর্মিণী। দলের জন্য এই পরিবারের দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও অবদান বিবেচনায় এনে কুমিল্লা অঞ্চল থেকে তাকে মনোনয়ন দেওয়ার দাবিও ক্রমেই জোরালো হচ্ছে।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য—
“যারা রাজপথে দলকে ধরে রেখেছে, তাদেরই সংসদে জায়গা দেওয়া উচিত।”
রাজনৈতিক মহলে এখন আলোচনা—নারী নেতৃত্বকে সামনে এনে নতুন বার্তা দিতে চাইলে সংরক্ষিত মহিলা আসনে শিল্পী রেজার মতো মাঠপর্যায়ের নেত্রী হতে পারেন সময়োপযোগী সিদ্ধান্ত।