ইসলামের নবীর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন ও ফরাসী পণ্য বয়কট করার দাবিতে সমগ্র মুসলমানদের বিক্ষোভ চলছে, এবং সেই প্রতিবাদে তীব্র নিন্ধা জানিয়ে ফরাসী পণ্য বয়কট করলেন আওয়ামী লীগ নেতা কাজী মশিউর রহমান।
গতকাল জঙ্গল সলিম্পুর ছিন্নমুল এলাকার আলেম সমাজ এর প্রতিনিধি হিসেবে কয়েকজন আলেম উলামা অত্র এলাকার ফরাসী পণ্যের ডিলার সলিমপুর ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছিন্নমুল আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব কাজী মশিউর রহমান এর সাথে দেখা করে ফরাসী পণ্য টোটাল গ্যাস প্রত্যাহারের দাবী জানালে সাথে সাথে উনি আলেমদের সাথে একমত পোষণ করে ফরাসী পণ্য টোটাল গ্যাস প্রত্যাহার করার সিদ্বান্ত জানিয়েছেন।
এবং নবীর ব্যঙ্গচিত্র প্রকাশের ঘটনা কে তীব্র নিন্ধা জানিয়েছেন।